News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলে সাময়িক শ্লথ হবে দেশের অর্থনীতি, আশঙ্কা প্রকাশ রাষ্ট্রপতির

নোট বাতিলে সাময়িক শ্লথ হবে দেশের অর্থনীতি, আশঙ্কা প্রকাশ রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৫ জানুয়ারি৷৷ নোট বাতিলের ফলে দেশের অর্থনীতির গতি সাময়িক শ্লথ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ পাশাপাশি, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে তা ফলপ্রসূ প্রমাণিত হতেও পারে বলে তিনি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রশংসাও করেছেন৷ তবে, জনগণের দুর্ভোগ যাতে এড়ানো যায় সেদিকে নজর রাখার পরামর্শও দিয়েছেন রাষ্ট্রপতি৷
বুধবার ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে দেশের রাজ্যগুলির রাজ্যপাল ও লেঃগভর্নরদের সম্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি নোট বাতিল নিয়ে দেশের অর্থনীতি এবং আগামীদিনে এর প্রভাব কি হতে পারে সে বিষয়ে আলোকপাত করেছেন৷ এদিন রাষ্ট্রপতি বলেন, নোট বাতিলের মাধ্যমে কালো টাকা রোধ করতে গিয়ে অর্থনীতির সাময়িক ক্ষতি হয়৷ ফলে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের অর্থনীতির গতিও সাময়িক শ্লথ হতে পারে৷ তাতে তেমন চিন্তিত হওয়ার কারণ নেই বলেও তিনি মনে করেন৷ তাঁর মতে, দীর্ঘমেয়াদি ক্ষেত্রে নোট বাতিলের সিদ্ধান্ত ফলপ্রসূ প্রমাণিত হতে পারে৷ অবশ্য, এক্ষেত্রে নজর রাখতে হবে গরিব মানুষদের পাশাপাশি দেশের সমস্ত জনগণের কোন রকম দুর্ভোগ যেন না হয়৷ নোট বাতিলে তাদের সমস্যা সমাধানের বিষয়েও আন্তরিকভাবে পদক্ষেপ নিতে হবে৷ তিনি মনে করেন, নোট বাতিলের সিদ্ধান্ত দুর্নীতি দমনের পাশাপাশি উন্নয়নও অন্যতম মুখ্য লক্ষ্য৷ সেক্ষেত্রে গরিব মানুষদের সমস্যা দুরীকরণের দিকে বিশেষভাবে যত্নবান হতে হবে৷ তবেই আগামীদিনে নোট বাতিলের সুফল হিসেবে উন্নয়নের চিত্র ফুটে উঠবে৷
নোট বাতিলের পদক্ষেপের সুফল হিসেবে কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতি দমন সম্ভব বলে মনে করে কেন্দ্রীয় সরকার৷ রাষ্ট্রপতি এদিন বলেন, দেশের মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি দুর্নীতি দমন, ক্ষুধার নিভৃতি এবং কর্মসংস্থান সুনিশ্চিত করতে হবে৷ তবেই এই পদক্ষেপের সাফল্য আসবে৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন৷ নোট বাতিলের সিদ্ধান্তের ৫০ দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ কিন্তু, গুচ্ছ প্রকল্প ঘোষণা সত্ত্বেও দেশবাসী অনেকটাই হতাশ হয়েছেন৷ ফলে, আগামীদিনে নোট বাতিলের পদক্ষেপের জের দেশবাসী সুফল হিসেবে কি পাবেন সে দিকেই নজর সকলের৷ এরই মাঝে এদিন রাষ্ট্রপতির নোট বাতিল নিয়ে আশঙ্কা এবং প্রশংসা উভয়ই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তথ্যভিজ্ঞমহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top