News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় চলছে পূর্ণাঙ্গ তদন্ত: মুখ্যমন্ত্রী
Image

ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় চলছে পূর্ণাঙ্গ তদন্ত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর:
উত্তর ত্রিপুরার ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় গভীর ও পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এই ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর এবং কোনওরকম বিলম্ব না করেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে আসছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top