News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি অফিস দখলের অভিযোগ, ধর্মনগরে বিএমএস-এর নতুন কার্যালয়েও তালা ঝোলালো প্রশাসন
Image

সরকারি অফিস দখলের অভিযোগ, ধর্মনগরে বিএমএস-এর নতুন কার্যালয়েও তালা ঝোলালো প্রশাসন

আগরতলা, ১৪ ডিসেম্বর: উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর নতুন কার্যালয়টি সিল করে দিয়েছে ধর্মনগর মহকুমা প্রশাসন। সরকারি অফিস দখল করে সেখানে শনিবার বিএমএস-এর উত্তর জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। রবিবার মহকুমা শাসকের (এসডিএম) এর নির্দেশে প্রশাসন ওই অফিসটি নিজেদের দখলে নেয় এবং তালা ঝুলিয়ে দেয়।

মহকুমা প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলার অবনতি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগেও গত ৫ নভেম্বর বিএমএস-এর পুরনো কার্যালয়েও তালা ঝুলিয়ে দিয়েছিল প্রশাসন। ফলে সংগঠনের দুটি অফিসই বর্তমানে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)- এবং সি আর পি এফ এর বিশাল বাহিনী মোতায়েন করে কার্যালয়টি সিল করার কাজ সম্পন্ন করা হয় প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় শ্রমিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যালয়টি বন্ধ থাকবে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top