News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইলেকট্রিক অটো দুর্ঘটনায় নাবালকের মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে উত্তেজনা হাসপাতালে
Image

ইলেকট্রিক অটো দুর্ঘটনায় নাবালকের মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে উত্তেজনা হাসপাতালে

কৈ লাসহর, ১২ ডিসেম্বর: শুক্রবার সকালে কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ বছরের সুপ্রজিৎ মাহিষ্য দাসের। প্রাপ্ত তথ্যে জানা গেছে, জলাই গ্রাম পঞ্চায়েতের বলেহর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত মাহিষ্য দাসের পুত্র সুপ্রজিৎ সকালেই কাউকে কিছু না বলে পরিবারের ইলেকট্রিক অটো গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়ে যায়। তার সাথে আরও দুইজন নাবালক ছিল, যারা অটোর পেছনে বসে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সুপ্রজিৎ প্রায়ই অটোটি চালাতো। তবে সেদিন গাড়িটি ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায় এবং গাড়িটি সুপ্রজিতের উপর গিয়ে পড়ে। তার সঙ্গে থাকা দুইজন অক্ষত থাকলেও সুপ্রজিৎ গুরুতরভাবে আহত হয়।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পৌঁছাতেই পরিবার হাসপাতালে ছুটে এসে শোকে ভেঙে পড়ে। মৃত সুপ্রজিৎ বলেহর বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ হাসপাতাল পৌঁছে তদন্ত শুরু করে। এদিকে মৃতদেহ মর্গে রাখা হলে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তের উদ্যোগ নেয়। তবে পরিবারের আপত্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের দাবি—এটি একটি দুর্ঘটনা, কোনো অভিযোগ নেই, তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই।
পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কৈলাসহর থানার সেকেন্ড ওসি উজ্জ্বল চৌধুরী। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হলেও নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top