News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জগৎপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত
Image

জগৎপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত

আগরতলা, ১০ ডিসেম্বর: ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের জগৎপুর পঞ্চায়েতের অন্তর্গত মতাই কৃষ্ণপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কৃষক সাধন মজুমদারের বসতঘর। গতকাল রাতের এই দুর্ঘটনায় ঘরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তাদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় আশপাশের বাড়িঘর।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার সময় পরিবারে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সাধন মজুমদার। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top