News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জাতীয় সড়কে তল্লাশির জটিলতায় লরি চালকদের অবরোধ, দীর্ঘ যানজট
Image

ধর্মনগর জাতীয় সড়কে তল্লাশির জটিলতায় লরি চালকদের অবরোধ, দীর্ঘ যানজট

ধর্মনগর, ৭ ডিসেম্বরঃ ধীরগতির তল্লাশি প্রক্রিয়ার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় ফের রাস্তা অবরোধে নামলেন লরি চালকরা। রবিবার সকাল থেকে সেলটেক্স সংলগ্ন এলাকায় নিজেদের লরি এলোপাতাড়ি রেখে তারা অবরোধ শুরু করেন।

চালকদের অভিযোগ, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা তল্লাশির জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় ছয় থেকে সাত দিন পর্যন্ত একই জায়গায় আটকে থাকতে হয়। ত্রিপুরা থেকে নিয়মিত গাঁজা পাচারের অভিযোগে চুরাইবাড়ি থানার পুলিশ প্রতিটি লরি তল্লাশি করছে। এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হচ্ছে এবং চালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

তারা জানান, কয়েকদিন রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে স্নান, পানীয় জল ও শৌচাগারের মতো মৌলিক সুবিধারও তীব্র অভাব দেখা দিচ্ছে। এতে তাদের দুর্দশা আরও বাড়ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, তল্লাশি শিথিল করলে নেশা কারবারিরা পাচারে আরও সক্রিয় হয়ে উঠবে। থানার সামনে পর্যাপ্ত জায়গা না থাকায় এক লাইনে লরি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে হচ্ছে। জেলা পুলিশ সুপার গাঁজা পাচার রোধে সাত জনকে স্থানান্তর করলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। সীমান্তের দুই দিকেই দীর্ঘ যানজটে সমস্যায় পড়ছেন যাত্রীবাহী গাড়িও।

এদিকে, চুরাইবাড়ি মর্ডান চেকপোস্টের ভেতরে থাকা তিনটি খালি শেড ব্যবহার করে তল্লাশি শুরু করলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করছেন লরি চালকরা। এতে তাদের দুর্ভোগ কমবে এবং যান চলাচলও স্বাভাবিক হতে পারে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top