News Flash

  • Home
  • খেলা
  • বর্ণাঢ্য অনুষ্ঠানে টিএফএ-র নতুন লাইফ মেম্বাররা সংবর্ধিত
Image

বর্ণাঢ্য অনুষ্ঠানে টিএফএ-র নতুন লাইফ মেম্বাররা সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আজীবন সদস্যের সংখ্যা আজ প্রায় দ্বিগুণ হলো। স্বাভাবিক কারণে ক্রীড়া-প্রেমীদের প্রত্যাশাও দ্বিগুণ বেড়ে যাবে। ‌ আজীবন সদস্য পদের স্মারক এবং প্রশংসাপত্র শুধুমাত্র অলংকার স্বরূপ নয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধির পেছনে প্রত্যেকের সুচিন্তিত মতামত শেয়ার করে উত্তরোত্তর শ্রীবৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যেতে হবে। টি এফ এ-র নতুন আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রত্যেকেই নিজেদের বক্তৃতায় এই বিষয়টাকেই প্রাধান্য দিয়ে কথা বলেন। উল্লেখ্য, আজ মঙ্গলবার রাজধানীর এক অভিজাত হোটেলে বেলা দেড়টায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন আজীবন সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনের ৮০ জন নতুন আজীবন সদস্যকে নিয়ে এখন এই সংখ্যা বেড়ে ১৮০ হয়েছে। স্বাভাবিক কারণে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন নবাগত সদস্যবৃন্দ কে পেয়ে ভীষণভাবে প্রত্যাশিত অনুভব করছে। অদূর ভবিষ্যতে টিএফএ-র সাংগঠনিক কর্মকান্ডে অনেকটা সুচিন্তিত মতামতের প্রভাব পড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। এছাড়া, অন্যান্যদের মধ্যে টি এফ এ-র পেট্রন রতন সাহা এবং টিএফএ-র সমস্ত আজীবন সদস্য ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top