News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৬ জন শিক্ষককে ডেপুটেশনে নিযুক্তি নতুন ১৭টি ইংরেজী মাধ্যম সুকলে
Image

৪৬ জন শিক্ষককে ডেপুটেশনে নিযুক্তি নতুন ১৭টি ইংরেজী মাধ্যম সুকলে

educationনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ ইংরেজী মাধ্যম সুকল খোলার লক্ষ্যে ২৩টি সুকল থেকে ২ দু’জন করে মোট ৪৬ জন শিক্ষককে নতুন ১৭ টি ইংরেজী মাধ্যম সুকলে যোগ দিতে বলেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর৷ সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে আরো ২৯টি ইংরেজী মাধ্যম সুকল খুলবে৷ তাতে শিক্ষক নিযুক্ত করতে চালু সুকলগুলি থেকেই ডেপুটেশনে আনার সিদ্ধান্ত নেয় সরকার৷ এরই অঙ্গ হিসেবে বাংলা এবং ইংরেজী মাধ্যম মিলিয়ে ২৩টি সুকল থেকে শিক্ষক শিক্ষিকাদের নতুন ১৭টি ইংরেজী মাধ্যম সুকলগুলিতে যোগ দিতে বলা হয়েছে৷ তাতে প্রশ্ণ দেখা দিয়েছে, যেসব সুকল থেকে শিক্ষক-শিক্ষিকাদের ডেপুটেশনে আনা হবে, সেখানে শিক্ষক স্বল্পতা দেখা দেবে কিনা৷ কারণ, রাজ্যে চাহিদার তুলনায় শিক্ষক-শিক্ষিকার ঘাটতি রয়েছে৷
রাজ্য সরকারের মতে, যেসমস্ত সুকলে চাহিদার তুলনায় শিক্ষক সংখ্যা বেশি সেখান থেকেই নতুন ইংরেজী মাধ্যম সুকলগুলির জন্য শিক্ষক শিক্ষিকাদের আনা হবে৷ কিন্তু এক্ষেত্রে, নতুন ইংরেজী মাধ্যম সুকলগুলি শিক্ষক স্বল্পতায় ধঁুকবে কি না সে প্রশ্ণও উঠেছে৷ তাছাড়া, চলতি শিক্ষা বর্ষেই যেহেতু রাজ্য সরকার চাইছে নতুন ইংরেজী মাধ্যম সুকলগুলি শুরু করতে, সেক্ষেত্রে পুরনো বাংলা মাধ্যম সুকলগুলিকেই ইংরেজী মাধ্যম সুকলে রূপান্তর করা হবে বলে মনে হচ্ছে৷ সেকথা অবশ্য রাজ্য সরকারই বলেছে৷ এই সিদ্ধান্ত গৃহিত হওয়ার আগে বৈঠকে স্থির হয়, যেখানে বাংলা মাধ্যম সুকলের প্রয়োজনীয় তেমন নেই, সেখানে সেই সুকলকে ইংরেজী মাধ্যম সুকলে রূপান্তর করা হবে৷ কিন্তু, আরো নতুন ইংরেজী মাধ্যম সুকল খোলার মহৎ উদ্দেশ্যে বাস্তবে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হবে কিনা সেটাই এখন মূল প্রশ্ণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top