News Flash

  • Home
  • Uncategorized
  • কাকড়াছড়া এডিসি ভিলেজে বহু পরিবারের হাতে নেই বিপিএল কার্ড, মিলেনি জমির পাট্টা, অসহায়ের জীবনযাপন
Image

কাকড়াছড়া এডিসি ভিলেজে বহু পরিবারের হাতে নেই বিপিএল কার্ড, মিলেনি জমির পাট্টা, অসহায়ের জীবনযাপন

tripura-map-copyনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জানুয়ারি৷৷ রাজ্যের স্বর্ণযুগে একজন উপজাতি গৃহস্থের সংসারের ভরণপোষণ জোগাতে বড়ই কষ্ট৷ ডিজিটাল প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশ গড়াতে, না খেয়ে বেঁচে রয়েছে একটি উপজাতি পরিবার৷ বর্তমানে এই পরিবারটি সরকারি কোন সুযোগ সুবিধা না পেয়ে, নিঃস্ব হবার পথে৷ ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার পাড়া এলাকায়৷
একেই বলে বঞ্চনার শিকার৷ বর্তমান সরকারের জমানায় একটি উপজাতি পরিবার সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ বঞ্চনার শিকার এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে, সে পরিবারটি না খেয়ে মরার উপক্রম৷ যদিও যাদের ভোটে আজ মন্ত্রীর গদি সামলাচ্ছেন, মন্ত্রী বাহাদুর থাকার পরও কেমন করে সরকারি সাহায্য থেকে একটি পরিবার বঞ্চনার শিকার হতে পারে, তার জলজ্যান্ত দৃশ্য উঠে এল পরীক্ষিত জমাতিয়ার মুখে৷ সরকারি সাহায্য বলতে একটি রেশন কার্ড ও রেগার কাজ৷ রেগা কাজের টাকা সময় মতো পান না৷ বনের লতাপাতা কুড়ানোর পাশাপাশি বার্ধক্যজনিত কারণে তেমন কাজকর্ম করতে পারেন না পরীক্ষিত জমাতিয়া৷ বয়স ষাটের উপরে৷ রেশনকার্ড এপিএল৷ সম্পত্তি বলতে ভিটে মাটি থাকার জায়গা৷ বিপিএল রেশন কার্ড পাওয়ার যোগ্য থাকলেও সরকার বাহাদুরের দোয়ারে দোয়ারে ঘুরেও বিপিএল রেশন কার্ড হাসিল করতে পারেন নি৷ মোদ্দা কথা প্রশাসনের নজরে বিপিএল রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়৷ কেন্দ্রীয় বন আইন অনুযায়ী প্রতিটি গিরিবাসী পরিবারদের স্বার্থে ২৫ কানি করে জায়গা দেওয়ার ফরমান থাকলেও কোন এক অজ্ঞাত কারণে জুটেনি ওনার ভাগ্যে৷ যদিও কাকড়াছড়া এডিসি ভিলেজে এমন কয়েকটি পরিবারের জন্যে বন আইন অনুযায়ী পাট্রা পেয়ে থাকলেও পরীক্ষিত জমাতিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আল পায়নি৷ বর্তমানে পরীক্ষিত জমাতিয়া ষাটের ঊধের্ব পা দিয়েছেন৷ বার্ধক্য ভাতা পাওয়ার দাবিদার হলেও বার্ধক্য ভাতা পাননি৷ বার্ধক্য ভাতা পাওয়ার আশায় সংশ্লিষ্ট দপ্তরে বার কয়েক দৌড়ঝাঁপ লাগিয়ে ছিলেন পরীক্ষিত জমাতিয়া৷ তারপরেও ভাগ্যে জুটেনি বার্ধক্য ভাতা৷ এদিকে তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার চড়াই ওতরায় পাহাড়ি পথ পেরিয়ে যেতে পরীক্ষিত জমাতিয়ার বাড়িতে৷ অর্থের অভাবে বাইসাইকেল চালিয়ে বাজার হাটে আসতে হচ্ছে৷ এখন দেখার বিষয় স্বর্ণযুগের সরকারি পরিষেবা পরীক্ষিত জমাতিয়ার পরিবারের স্বার্থে পৌঁছাতে কতটুকু সময় লাগে৷ নাকি, বঞ্চনা করার ফরমানে বঞ্চিত থাকতে হয় পরীক্ষিত জমাতিয়াকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top