News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলের সংকটে চাষে বিপর্যয়, সোনামুড়া–মেলাঘর সড়ক অবরোধ কৃষকদের
Image

জলের সংকটে চাষে বিপর্যয়, সোনামুড়া–মেলাঘর সড়ক অবরোধ কৃষকদের

আগরতলা, ২৪ নভেম্বর : ধলিয়াই অঞ্চলে জলের তীব্র অভাব ও সেচ–সংকটের ফলে কৃষকদের করুণ অবস্থার প্রতিবাদে সোমবার সকালে সোনামুড়া–মেলাঘর সড়ক অবরোধ করে ক্ষুব্ধ চাষিরা। দীর্ঘক্ষণ সড়ক অবরোধ চলায় এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং চাঞ্চল্য ছড়ায়।

কৃষকদের অভিযোগ, ১০০ কানি জমিতে সেচের জলের অভাবে ফসল চাষ করা অসম্ভব হয়ে পড়েছে। ২০২৪ সালের বিধ্বংসী বন্যায় এলআই প্রকল্পের পানীয় জলের মেশিন নষ্ট হয়ে যাওয়ার পর বহুবার প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে এলেও সমস্যার সমাধান হয়নি। সর্বদলীয় বিধায়কের প্রতিনিধিদলও এলাকাটি ঘুরে দেখেছিল, কিন্তু বাস্তবে কৃষকদের দুর্দশা কমেনি বলেই অভিযোগ।

স্থানীয় কৃষকদের বক্তব্য, বহু মাস ধরে তারা কাঁধে করে দূরদূরান্ত থেকে পানি এনে চাষবাস চালাচ্ছেন। রাজ্য সরকার কৃষকদের জন্য নানা প্রকল্প ঘোষণা করলেও মাঠে নেমে তার সুফল মিলছে না।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। তিনি আশ্বাস দিয়ে বলেনকৃষকদের সমস্যার কথা আমরা আগেই জানি। নতুন মেশিনের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। কাল থেকেই কাজ শুরু হবে। পূর্বে জায়গা সংক্রান্ত কিছু জটিলতা থাকলেও এখন তা সমাধান হয়েছে।

তবে কৃষকদের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, সোনামুড়া মণ্ডল অফিসে পাহারা দেওয়া বিজেপির এক কর্মীর স্ত্রীকে নতুন মেশিন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে— অথচ তিনি মেশিন সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না। রাজনৈতিক লাভের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কৃষকরা অভিযোগ তুলেছেন, যার কারণে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কৃষকদের হতাশা ও ক্ষোভ এখনও বজায় রয়েছে। তারা জানিয়েছেন— জলের সরবরাহ বাস্তবে শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top