News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাঁটাইয়ের নোটিশ হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন তিন কমিউনিটি হেলথ গাইড
Image

ছাঁটাইয়ের নোটিশ হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কান্নায় ভেঙে পড়লেন তিন কমিউনিটি হেলথ গাইড

আগরতলা, ২৪ নভেম্বর: রাজ্য সরকারের নতুন নোটিফিকেশন জারির পর চাকরি হারানো তিন কমিউনিটি হেলথ গাইড সোমবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কান্নায় ভেঙে পড়েন। “মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান”—এই আকুতি জানিয়ে তাঁরা ছাঁটাইয়ের নোটিশ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা করেন।

জানা গেছে, দীর্ঘ বছর ধরে ওই তিন প্রবীণা মহিলা কমিউনিটি হেলথ গাইড হিসেবে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে কাজ করে আসছিলেন। সম্প্রতি সরকার নোটিফিকেশন জারি করে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৬০ বছর উত্তীর্ণ সকল কমিউনিটি হেলথ গাইডকে ছাঁটাই করা হবে। সেই নির্দেশেই চাকরি হারিয়েছেন এই তিনজন।

হঠাৎ কর্মহীন হয়ে পড়ে তাঁদের জীবিকা অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তাঁদের প্রশ্ন— “ এই বয়সে আজ অসুস্থ হলে যে ওষুধের প্রয়োজন হয়, সেই টাকার জোগান আমরা পাব কোথায়? সংসার চালানো, দায়িত্ব সামলানো তো দূরের কথা—এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।” মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও তাঁরা সফল হননি। হতাশা ও অসহায়তা থেকে তারা বলে উঠেন, এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই।

এদিন ঘটনাস্থলে পৌঁছে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তাঁদের আশ্বস্ত করেন যে বিষয়টি সরকারের নজরে আনা হবে। পাশাপাশি তিনি নিজ উদ্যোগে তিন প্রবীণা মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

Releated Posts

হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া ২২টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

আগরতলা, ২৫ জুন: হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ২২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল এয়ারপোর্ট থানার…

ByByReshmi Debnath Jun 26, 2026

নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন ও স্মারকলিপি গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা, ২৫ জুন: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jun 26, 2026

খোশবাগানে সুইগি ডেলিভারি কর্মীর উপর হামলার অভিযোগ, পশ্চিম থানায় মামলা

আগরতলা, ২৫ জুন: রাজধানী আগরতলার খোশবাগান এলাকায় এক সুইগি ডেলিভারি কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jun 26, 2026

কাঁঠালতলীতে সমীর দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৪, তদন্তে পুলিশ

আগরতলা, ২৫ জুন: কাঁঠালতলীতে সমীর দাসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত চার অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top