News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাচৌমুহনি বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা, দুর্নীতিতে জড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মেয়রের
Image

দুর্গাচৌমুহনি বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ঘোষণা, দুর্নীতিতে জড়ালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর: দুর্গাচৌমুহনি বাজার ব্যবসায়ী সমিতির নতুন অস্থায়ী কমিটি গঠিত হয়েছে। মোট ১২ সদস্যের এই অস্থায়ী কমিটি পরামর্শদাতা কমিটি ও কার্যকরী কমিটি মিলিয়ে গঠিত হয়েছে। এডভাইজারি কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা, আর কার্যকরী কমিটিতে রয়েছেন বাজারের সক্রিয় ব্যবসায়ী সদস্যরা।

নতুন কমিটি ঘোষণার পর গুরুত্বপূর্ণ বার্তা দেন আগরতলার মেয়র দীপক মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে দেন—নতুন কমিটির কেউ যদি দুর্নীতি বা অনিয়মে জড়িয়ে পড়ে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারের স্বচ্ছ পরিবেশ, ব্যবসায়ীদের স্বার্থ ও শৃঙ্খলা বজায় রাখতেই প্রশাসনের এই কড়া অবস্থান বলে জানানো হয়।

বাজারে শৃঙ্খলা, পরিস্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দখল রোধ এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে এই নতুন কমিটি এগিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র।

এডভাইজারী কমিটিতে আছেন, ১. অমিত চৌধুরী (নবদয় সংঘ ক্লাব), ২. চন্দন দাস (নিউস্টার ক্লাব), ৩. উৎপল দত্ত (নবজাগরণ ক্লাব), ৪. জহর চৌধুরী (নিউবয়েজ ক্লাব)

কার্যকরী কমিটিতে রয়েছেন, ১. ভভতোষ সরকার (কনভেনার), ২. শুভ্র পাল (সদস্য), ৩. আশু দাস (সদস্য), ৪. সেখর দেব (সদস্য), ৫. রাঞ্জু ঘোষ (সদস্য), ৬. মরণ ঘোষ (সদস্য), ৭. বিমল রায় (সদস্য), ৮. কালীদাস পাল (সদস্য)।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top