News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বটতলা বাজার সংলগ্ন জয়নগর এলাকা থেকে বিপুল মাদকসহ যুবক আটক
Image

বটতলা বাজার সংলগ্ন জয়নগর এলাকা থেকে বিপুল মাদকসহ যুবক আটক

আগরতলা, ২৩ নভেম্বর: বটতলা বাজার সংলগ্ন জয়নগর এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। বিশেষ একটি টিম অভিযান চালিয়ে সুমন দাস নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯ গ্রাম হিরোইন ও ৩৫০টি ইয়াবা ট্যাবলেট।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম থানার বিশেষ দলটি এলাকায় নজরদারি বাড়ায়। এরপরই অভিযানে ধরা পড়ে অভিযুক্ত সুমন দাস। মাদক ব্যবসার সঙ্গে তার আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আটক যুবককে আজ আদালতে তোলা হবে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে মাদকচক্রে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top