News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একাদশ বাহিনী টিএসআর এবং কল্যাণপুর থানার যৌথ উদ্যোগে এক মেগা হেলথ ক্যাম্প ও সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত
Image

একাদশ বাহিনী টিএসআর এবং কল্যাণপুর থানার যৌথ উদ্যোগে এক মেগা হেলথ ক্যাম্প ও সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আগরতলা, ২১ নভেম্বর: আজ খোয়াই আশ্রমটিলা বাজারে একাদশ বাহিনী টিএসআর এবং কল্যাণপুর থানার যৌথ উদ্যোগে এক মেগা হেলথ ক্যাম্প ও সিভিক একশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত সকলের হেলথ চেকআপ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয় এবং কল্যাণপুর প্রাইমারি হেল্প সেন্টারে ডাক্তারবাবু তথা মেডিকেল স্টাফ উপস্থিত ছিলেন।

শীতের মরশুমে স্থানীয় দরিদ্র পরিবারগুলোতে শীতের কম্বল বিতরণ করা হয়। স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ করা হয়। এছাড়াও লোকাল যুবকদের এবং ক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ প্রদানের জন্য ফুটবল প্রদান করা হয়। ডেঙ্গু এবং ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে স্থানীয় জনগণের মধ্যে উন্নত মানের মশারি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ভিন্ন ভিন্ন বয়সের প্রায় ৩০০ জন গ্রামবাসী স্বাস্থ্য সুবিধা পেয়েছেন তথা উপস্থিতির হার ছিল বেশ লক্ষণীয়।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top