News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে গ্রন্থাগার সপ্তাহ পালন
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে গ্রন্থাগার সপ্তাহ পালন

আগরতলা, ২১ নভেম্বর: কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে, ১৪ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিপুল উৎসাহের সঙ্গে গ্রন্থাগার সপ্তাহ-২০২৫ উদযাপন করেছে। শিক্ষার্থীদের মধ্যে পঠন-পাঠনের অভ্যাস বাড়াতে এবং গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সপ্তাহ জুড়ে নানা ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৪ নভেম্বর একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপনের শুভ সূচনা হয়। সিএসইউ, একলব্য ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক মখলেশ কুমার উদ্বোধনী অধিবেশনে সভাপতি হিসেবে পৌরহিত্য করেন। সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক সুশান্ত রাজ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ব্যাকরণ বিভাগের প্রধান অধ্যাপক উমেশ চন্দ্র মিত্র সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, একলব্য ক্যাম্পাস, আগরতলা, ত্রিপুরা কর্তৃক ১৪ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আযোজিত জাতীয় গ্রন্থাগার সপ্তাহ-২০২৫, ২০ নভেম্বর ২০২৫ তারিখে একটি বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক মখলেশ কুমার। শিক্ষাশাস্ত্র বিভাগের প্রধান অধ্যাপক বিপিএম শ্রীনিবাস সমাপনী অধিবেশনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. বিনোদ কুমার মিত্র (ডেপুটি লাইব্রেরিয়ান-ইন-চার্জ, সেন্ট্রাল লাইব্রেরি, ত্রিপুরা ইউনিভার্সিটি, ত্রিপুরা) প্রধান অতিথি হিসেবে সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন। সিএসইউ, একলব্য ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেশাদার সহকারী সুধাংশু সোনি এই অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন। সপ্তাহ জুড়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট যেমন বই প্রদর্শনী, বিতর্ক, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা তে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এবং ভালো ফল করা শিক্ষার্থীদের প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিগণ এবং সভাপতি কর্তৃক সংবর্ধিত করা হয়। এই উপলক্ষে সমস্ত কর্মী ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top