News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে কর্মসংস্কৃতির অবনতি, নির্ধারিত সময়ে অফিস না খোলার অভিযোগ
Image

সাব্রুমে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে কর্মসংস্কৃতির অবনতি, নির্ধারিত সময়ে অফিস না খোলার অভিযোগ

আগরতলা, ১৯ নভেম্বর : সাব্রুম মহকুমায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কর্মসংস্কৃতি নিয়ে ফের উঠল প্রশ্ন। অভিযোগ, নির্ধারিত সময়ে অফিস খোলা হয় না। বুধবার সকালেও দপ্তরের প্রধান ফটক দীর্ঘক্ষণ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের দাবি, সকাল ১০টার আগে অফিস খোলার কথা থাকলেও আজ ১০টা ৪০ মিনিটে এক গ্রুপ-ডি কর্মীকে এসে তালা খুলতে দেখা যায়। ঘটনার সময় সাধারণ মানুষ ও পরিষেবা-প্রার্থী কয়েকজনকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

অফিস সময়ে এমন অনিয়ম নিয়ে দপ্তরের কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই বলেই অভিযোগ। বহুদিন ধরেই দপ্তরে কর্মীদের অনুপস্থিতি, দেরিতে আসা এবং দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ উঠছে।

স্থানীয়দের দাবি, দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং সরকারি পরিষেবা পেতে মানুষের ভোগান্তি বাড়ছে। দ্রুত কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top