News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম ব্লকে ‘পানি–পাহাড়’ পাঠ্যসূচি উদ্বোধন,পরিবেশ রক্ষায় নয়া দৃষ্টান্ত সিপাহিজলা জেলায়
Image

চড়িলাম ব্লকে ‘পানি–পাহাড়’ পাঠ্যসূচি উদ্বোধন,পরিবেশ রক্ষায় নয়া দৃষ্টান্ত সিপাহিজলা জেলায়

আগরতলা, ১৫ নভেম্বর : সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুলে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পরিবেশবান্ধব শিক্ষাক্রম ‘পানি–পাহাড়’ পাঠ্যসূচি। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও প্রতিবেশ ব্যবস্থা রক্ষার ভাবনা গড়ে তুলতে এই নতুন পাঠ্যসূচি বাস্তবায়ন করেছে বিলোনিয়ার অরগানাইজেশন ফর রুরাল সারভাইভাল।

যার সহযোগী হিসেবে রয়েছে মোবিয়াস ফাউন্ডেশন, নিউ দিল্লি ও ইয়ুথনেট, নাগাল্যান্ড। শিশু দিবসের বিশেষ দিনে এই উদ্যোগকে ঘিরে শিক্ষাঙ্গনে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শুরু হয় পরিবেশ রক্ষার প্রতীকী বার্তা হিসেবে বৃক্ষের চারা রোপণ ও জলসেচনের মাধ্যমে। অতিথিরা বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন, যা কারিকুলামের মূল লক্ষ্য—জল ও পাহাড়ের আন্তঃসম্পর্ক রক্ষার বার্তা—স্পষ্টভাবে তুলে ধরে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষিকা স্মতি দীপিকা দেববর্মা। তাছাড়া, উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্মতি সুপ্রিয়া দাস দত্ত, সভাধিপতি, সিপাহিজলা জেলা।

ওআরএস–এর সচিব বিনয় পাল স্বাগত ভাষণ দিয়ে অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। এরপর প্রকল্প সমন্বয়কারী আনন্দরূপ ভট্টাচার্য ‘পানি–পাহাড় কারিকুলাম’-এর উদ্দেশ্য, কাঠামো এবং শিক্ষার্থীদের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

উদ্বোধক, প্রধান অতিথি, এসএমসি চেয়ারপার্সনসহ অন্যান্য বক্তারা এই শিক্ষাক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, ত্রিপুরার নাজুক পাহাড়ি ও জলজ প্রতিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব চর্চায় উদ্বুদ্ধ করা জরুরি।

উদ্বোধনী বক্তৃতায় স্মতি খেল্যা ভৌমিক বলেন, পরিবেশ শিক্ষা গ্রামস্তর থেকেই শুরু হওয়া উচিত। এই কারিকুলাম ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। প্রধান অতিথি স্মতি সুপ্রিয়া দাস দত্তও এই উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে চকলেট বিতরণ করা হয়। এতে শিশুদের মধ্যে আনন্দ ও উৎসবের রং আরও বেড়ে যায়। পানি–পাহাড়’ কারিকুলামের সফল উদ্বোধন চরিলাম ব্লকে পরিবেশ–সচেতন শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা করল। এটি আগামী দিনে পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top