News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে আত্মনির্ভরতার বার্তা দিলেন মন্ত্রী টিংকু রায়
Image

ধর্মনগরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে আত্মনির্ভরতার বার্তা দিলেন মন্ত্রী টিংকু রায়

ধর্মনগর, ১২ নভেম্বর:
লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হলো “ইউনিটি মার্চ – এক ভারত,আত্মনির্ভর ভারত” পদযাত্রা। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। বুধবার সকাল আটটায় সবুজ পতাকা নেড়ে পদযাত্রার শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ,উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মীবৃন্দ।এছাড়াও পদযাত্রায় অংশ নেন ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে রাজ্য কর্মসূচির অঙ্গ হিসেবেই ধর্মনগরে আয়োজিত হয়েছে এই পদযাত্রা ও বৃক্ষরোপণ অনুষ্ঠান। মন্ত্রী জানান,এই পদযাত্রার মূল লক্ষ্য হলো নেশামুক্ত সমাজ গঠন,স্বচ্ছ ভারত নির্মাণ এবং স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানো। তিনি সকলের প্রতি আহ্বান জানান,দেশকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকের উচিত স্বদেশী দ্রব্য ক্রয় ও ব্যবহার করা।

পদযাত্রা শেষে জেলা বনদপ্তরের উদ্যোগে ধর্মনগর শিশু উদ্যান সংলগ্ন সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রী টিংকু রায় সহ উপস্থিত অতিথিরা এদিন গাছের চারা রোপণ করেন। জানা গেছে,প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা শুরু হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন থেকে এবং শেষ হয় কৃষ্ণপুর সরকারি দ্বাদশমান বিদ্যালয় প্রাঙ্গণে।
———–

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top