News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁঠালিয়ায় বাম যুব সংগঠনের ৪ দফা দাবিতে মিছিল ও সভা
Image

কাঁঠালিয়ায় বাম যুব সংগঠনের ৪ দফা দাবিতে মিছিল ও সভা

আগরতলা, ৬ নভেম্বর : ৪ দফা দাবিতে কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় বামপন্থী যুব সংগঠনের আহ্বানে একটি বিশাল মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় যুবকদের একক উদ্যোগে এই ধরনের কর্মসূচি আয়োজন এই প্রথম বলে জানা গেছে।

জানা যায়, দুটি অঞ্চল কমিটির উদ্যোগে ব্যাপক সংখ্যক সংগঠনের কর্মীসহ নতুন প্রজন্মের বহু যুবক-যুবতী এই মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ধ্বনিত হয় কর্মসংস্থান, রাজ্যে ক্রমবর্ধমান খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ, নেশা ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলনের দাবি।

প্রায় সাত বছর পর কাঠালিয়ায় এই ধরণের রাজনৈতিক মিছিল ও সভা হওয়া স্থানীয় মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মিছিলটি শুরু হয় সিপিআই(এম) কাঠালিয়া অঞ্চল অফিস প্রাঙ্গণ থেকে। এরপর কাঠালিয়া মোটর স্ট্যান্ড পরিক্রমা করে সোনামুড়া-বিলোনিয়া সড়ক ধরে রেঞ্জ অফিস পর্যন্ত গিয়ে পুনরায় কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমনি সংলগ্ন পূর্ব পাশে জমায়েত সভায় পরিণত হয়।

সভায় বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের সোনামুড়া মহকুমা কমিটির সভাপতি মোঃ সেলিম, সংগঠনের মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা এবং সর্বশেষে সিপিআই(এম) কাঠালিয়া অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ।

পুরো কর্মসূচির সময় যাত্রাপুর থানা পুলিশের কড়া নজরদারি ছিল, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অনেককেই যুব বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনতে দেখা যায়, যা এলাকার সামাজিক-রাজনৈতিক আগ্রহের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top