News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত লক্ষ টাকা সহ দুই যুবক আটক বিশালগড় ট্রাফিক পুলিশের হাতে
Image

সাত লক্ষ টাকা সহ দুই যুবক আটক বিশালগড় ট্রাফিক পুলিশের হাতে

আগরতলা, ৩ নভেম্বর: রুটিন তল্লাশির মধ্যেই প্রায় সাত লক্ষ টাকা সহ দুই যুবককে আটক করল বিশালগড় ট্রাফিক ইউনিটের কর্মীরা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিশালগড়-বক্সনগর রোডে।

সূত্রের খবর, ওই সময় ট্রাফিক পুলিশ নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেই সময় রহিমপুরের দিকে যাওয়া একটি মোটরবাইককে থামার সংকেত দেওয়া হলে, বাইক আরোহীরা পালানোর চেষ্টা করে। পুলিশের তৎপরতায় দ্রুত বাইকটিকে আটক করা হয়।

বাইকচালক ও পিছনের আরোহী— দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হলে তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপর তাদের তল্লাশি চালিয়ে প্রায় সাত লক্ষ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই টাকা সম্পর্কে যুবকরা কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। ফলে তাদের আটক করে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দুই যুবকের বাড়ি কলমচৌড়া থানার অন্তর্গত রহিমপুর এলাকায়। আটককৃত বাইকটির নাম্বার টিআর০৭ – এইচ – ৯৪৬২।

বিশালগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় দাস জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, টাকা পাচার বা অন্য কোনও বেআইনি কার্যকলাপের সঙ্গে যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top