News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস, পুলিশের সাফল্য
Image

উত্তর ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস, পুলিশের সাফল্য

ধর্মনগর, ২ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা–অসম সীমান্ত সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা ও চুরাইবাড়ি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। রবিবার সকালে বালিছড়া এডিসি ভিলেজের কাটুয়াছড়া এলাকার পাহাড়ি অঞ্চলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে। যদিও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, পুলিশ জানিয়েছে যে তদন্ত অব্যাহত রয়েছে।

চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস বলেন, “গোপন খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করে আসছিল। এই অভিযানের পর মূল চক্রের হদিস পেতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশ আরও জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধ মাদকচাষ রুখতে নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

Releated Posts

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top