News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লিচুবাগানে রহস্যজনকভাবে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

লিচুবাগানে রহস্যজনকভাবে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ নভেম্বর : লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে স্থানীয়রা একটি ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। এনসিসি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে স্থানীয়রা একটি ঝোপের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাঁরা এনসিসি থানায় খবর পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, দেহটির গায়ে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আমরা সবদিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছি। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

Releated Posts

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান, লেফুঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ: রিটার্নিং অফিসার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ, পশ্চিম জেলা শাসকের দফতরে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে…

ByByTaniya Chakraborty Sep 7, 2026
Scroll to Top