News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন
Image

বাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত তিন

আগরতলা, ২৯ অক্টোবরঃ খোয়াই জেলার চাম্পাহাউর থানার অন্তর্গত শিকারিবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিন যুবক। আজ দুপুরে একটি বাইক ও একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, টমটম চালক বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। ওই সময় খোয়াই জেলার চাম্পাহাউর থানার অন্তর্গত শিকারিবাড়ি এলাকায় একটি বাইক এসে সজোরে ধাক্কা দেয়। তাতেই গুরুতর আহত হয়েছেন তিনজন। দূর্ঘটনার সময় টমটমে কোনো যাত্রী ছিল না৷ আহতদের নাম সাগর দেববর্মা, রুহিন দেববর্মা ও তাপস দেববর্মা। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহীই সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top