News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্যাস রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে বিপত্তি, বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা
Image

গ্যাস রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে বিপত্তি, বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা

আগরতলা, ২৮ অক্টোবর: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আগরতলার শিবনগর এলাকা। আজ সকালে প্রমোদ করের বাড়িতে গ্যাসের রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে আকস্মিকভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই ঘর জুড়ে আগুন ছড়িয়ে পড়তে থাকে।

জানা যায়, প্রমোদবাবু রান্নাঘরের গ্যাসের রেগুলেটরে লিক হচ্ছে কিনা তা পরীক্ষা করছিলেন। সেই সময় হঠাৎ এক বিকট শব্দের সঙ্গে আগুনের লেলিহান শিখা উঠে আসে। তবে সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হননি। তৎপর প্রতিবেশীদের উপস্থিত বুদ্ধির কারণে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top