News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিরানিয়া ফেন্সি কাণ্ডের তদন্তে ইচাবাজার প্রবীর দাসের গোডাউনে হানা
Image

জিরানিয়া ফেন্সি কাণ্ডের তদন্তে ইচাবাজার প্রবীর দাসের গোডাউনে হানা

আগরতলা, ২৫ অক্টোবর : জিরানিয়া ফেন্সি কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ফেন্সিকাণ্ডের তদন্তে ইচাবাজার প্রবীর দাসের গোডাউনে হানা দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিক শাখার নেতৃত্বে ধলেশ্বরের ১০ নম্বর দেবেন্দ্র রোডস্থিত ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ ঘোষ-এর বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সৌভিক দে-র নেতৃত্বে ওই অভিযান চালানো হয়েছিল।

আজ জিরানিয়া ফেন্সি কাণ্ডের তদন্তে ইচাবাজার প্রবীর দাসের গোডাউনে হানা দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গত দেড় বছর ধরে ওই গোডাউন ভাড়া নিয়ে ট্রান্সপোর্টের কাজ করছিলেন অরুণ ঘোষ। আরও জানা গিয়েছে, প্রবীর দাস মাসিক ৮০ হাজার টাকার বিনিময়ে ওই গোডাউন ভাড়া দিয়েছিলেন। মালিক প্রবীর দাস জানিয়েছেন, জিরানিয়া ফেন্সিকান্ডের কিছুদিন পরই গোডাউন সীল করে দিয়েছিল পুলিশ। আজ গোডাউনে তল্লাশি চালিয়ে পুলিশ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top