News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা, বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ করলো দল
Image

প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা, বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ করলো দল

আগরতলা, ১৯ অক্টোবর:
সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ করল বিজেপি।

ত্রিপুরা বিজেপির অভ্যন্তরে রাজনৈতিক চাপানোত্তর সৃষ্টি করেছেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মো. তফাজ্জল হোসেন। এবারে রাজ্য বিজেপির তরফে আজ জারি করা এক চিঠিতে শোকজ করা হল বিধায়ককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, বিধায়ক তফাজ্জল হোসেন গত ১৮ অক্টোবর ২০২৫-এর এক জনসভায় প্রকাশ্যে দলের নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই দিন বক্সনগরে দেওয়া তাঁর বক্তৃতায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তাঁরা তাঁর অনুরোধ সত্ত্বেও জনস্বার্থে প্রয়োজনীয় তহবিল মঞ্জুর করেননি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, একজন জননেতা হিসেবে এ ধরনের মন্তব্য “গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দলের আচরণবিধির লঙ্ঘন”। এও বলা হয়েছে, দলের অভ্যন্তরীণ অভিযোগ প্রকাশ্যে না এনে সঠিক সাংগঠনিক মাধ্যমে উত্থাপন করা উচিত ছিল বিধায়কের।

প্রদেশ বিজেপি সভাপতি’র নির্দেশে ওই নোটিশে বিধায়ক তফাজ্জল হোসেনকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে— কেন তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top