News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অমরপুরে চিকিৎসকের বদলি ঘিরে চাঞ্চল্য, কোয়াটারে তালা ঝুলিয়ে বিক্ষোভ
Image

অমরপুরে চিকিৎসকের বদলি ঘিরে চাঞ্চল্য, কোয়াটারে তালা ঝুলিয়ে বিক্ষোভ

অমরপুর, ১৯ অক্টোবরঃ
অমরপুর মহকুমা হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. আই. দেব পালের বদলির নির্দেশকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সকালে স্থানীয় বাসিন্দারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং চিকিৎসকের কোয়াটারে তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ডা. দেব পাল নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। হঠাৎ তাঁর বদলির সিদ্ধান্তে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবায় মারাত্মক সমস্যায় পড়বে। তাই তাঁকে অমরপুরেই রাখার দাবি তুলেছেন তারা।

স্থানীয়দের বক্তব্য, “ডা. দেব পাল আমাদের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি গেলে গ্রামের মানুষ চিকিৎসার জন্য দুর্ভোগে পড়বে।” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী একরাশ ক্ষোভ উগরে দেন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে।

উল্লেখ্য, পরিস্থিতি শান্ত করতে প্রশাসন কি উদ্যোগ নেবে সেটাই একজন দেখার বিষয়।

Releated Posts

কৈলাসহর থানার পুলিশের বড় সাফল্য, ভিআইপি গাড়ি থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ২

কৈলাসহর, ১৩ এপ্রিল: গোপন খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার দুপুরে একটি ভিআইপি গাড়ি থেকে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

এডিসি নির্বাচন সম্পন্ন, ৮১ শতাংশ ভোটগ্রহণ—জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি

আগরতলা, ১২ এপ্রিল: রাজ্যের এডিসি সাধারণ নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ…

ByByReshmi Debnath Apr 12, 2026

টিটিএএডিসি নির্বাচনে সন্ত্রাস, অনিয়ম ও নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা: সিপিআই

আগরতলা, ১২ এপ্রিল: ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ত্রিপুরা রাজ্য পরিষদ আজ অনুষ্ঠিত টিটিএএডিসি নির্বাচনে সংঘটিত ব্যাপক সহিংসতা, ভয়ভীতি…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top