News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুপ্রিম কোর্টের রায়ে সঙ্কটে সিনিয়র শিক্ষকদের চাকরি, রায় পুনর্বিবেচনার দাবিতে মিছিল বাম শিক্ষকদের
Image

সুপ্রিম কোর্টের রায়ে সঙ্কটে সিনিয়র শিক্ষকদের চাকরি, রায় পুনর্বিবেচনার দাবিতে মিছিল বাম শিক্ষকদের

আগরতলা, ১৮ অক্টোবর : দেশের শীর্ষ আদালতের এক সাম্প্রতিক রায়ে ত্রিপুরার বহু সিনিয়র শিক্ষক-শিক্ষিকার চাকরি আজ সঙ্কটের মুখে। সেই রায় পুনর্বিবেচনার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টে আবেদন করে, এই দাবিতে আজ আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করলেন বামপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বাম শিক্ষক নেতা বলেন, গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। রায়ে বলা হয়েছে যেসব সিনিয়র শিক্ষকের চাকরির মেয়াদ এখনো পাঁচ বছরের বেশি রয়েছে, তাঁদের বাধ্যতামূলকভাবে আগামী দুই বছরের মধ্যে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) পাস করতে হবে, নতুবা বাধ্যতামূলক অবসরে যেতে হবে। একইসঙ্গে যেসব শিক্ষক চাকরির পাঁচ বছরের কম সময়ে রয়েছেন তাঁদের পদোন্নতির জন্যও টেট পাশ করা আবশ্যিক করা হয়েছে। এই রায় কার্যকর হলে ২৩ আগস্ট, ২০১০-এর আগে নিয়োগপ্রাপ্ত প্রায় ২৫ লাখ শিক্ষক সরাসরি চাকরি হারানোর মুখে পড়বেন। দেশের শিক্ষা ব্যবস্থায় যে এর ফলস্বরূপ বিশৃঙ্খলা দেখা দেবে, তা নিয়ে বিশেষজ্ঞদের পাশাপাশি শিক্ষক সমাজও চরম উদ্বিগ্ন। সংখ্যালঘু এবং অ-সংখ্যালঘু প্রতিষ্ঠানে টেট বাধ্যতামূলক কিনা, তা নিয়ে মুম্বই ও মাদ্রাজ হাইকোর্টে ভিন্ন রায় আসায় সুপ্রিম কোর্টে একাধিক দেওয়ানি আপিল হয়। একসাথে সমস্ত মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায় দেয়।

সমিতির দাবি, ত্রিপুরার শিক্ষকদের চাকরি সংক্রান্ত মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে এবং ১ সেপ্টেম্বরের রায়কে তুলে ধরে চাকরি বাতিলের আবেদন জানায়। এর ফলে সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি স্থগিত রাখে। এই অবস্থান কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে সমিতি মত প্রকাশ করেছে। সমগ্র পরিস্থিতি বিবেচনায় রেখে, টিজিটিএ (এইচ বি রোড) আগামী ১৮ অক্টোবর বিকাল ৪টা থেকে ‘শিক্ষাভবন অভিযান’ কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মূল দাবি, রাজ্য সরকার যেন অবিলম্বে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে এবং কেন্দ্রীয় সরকার যেন একটি অর্ডিন্যান্স জারি করে অভিজ্ঞ শিক্ষকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করে।তাই সেই রায় পুনর্বিবেচনার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টে আবেদন করে, এই দাবিতে আজ আগরতলা শহরে প্রতিবাদ মিছিল করলেন বামপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top