News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির বিরুদ্ধে এসএফআই-এর প্রতিবাদ মিছিল ও সভা, প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভের সমাপ্তি
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফি বৃদ্ধির বিরুদ্ধে এসএফআই-এর প্রতিবাদ মিছিল ও সভা, প্যারাডাইস চৌমুহনীতে বিক্ষোভের সমাপ্তি

আগরতলা, ১৮ অক্টোবর: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড পরীক্ষার বিভিন্ন ক্ষেত্রে ফি বৃদ্ধির প্রতিবাদে আজ রাজপথে নামল এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন ছাত্র যুব ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ মোট ১৬টি ক্ষেত্রে ফি বৃদ্ধির ঘোষণা করে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যের ছাত্রসমাজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। শিক্ষাক্ষেত্রে এই বর্ধিত ব্যয় সাধারণ মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করবে বলেই মত আন্দোলনকারীদের।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য ও জেলা নেতৃত্বরা। তারা অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা চিন্তা না করেই শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণের পথে ঠেলে দিচ্ছে।ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার হরণ করার চক্রান্ত চলছে, এমনই অভিযোগ তোলে ছাত্র নেতারা।

বক্তব্য রাখতে গিয়ে এসএফআই নেতৃবৃন্দ বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই উচ্চশিক্ষা থেকে ছিটকে পড়ছে। এর ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া এক ধরনের শিক্ষা-বিরোধী মনোভাবের প্রতিফলন।

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top