News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাড়াটিয়ার ঘরেই চুরি, কবিরাজ টিলায় চাঞ্চল্য, আটক এক, তদন্তে পুলিশ
Image

ভাড়াটিয়ার ঘরেই চুরি, কবিরাজ টিলায় চাঞ্চল্য, আটক এক, তদন্তে পুলিশ

আগরতলা, ১৮ অক্টোবর: রাজধানী আগরতলা শহর সংলগ্ন কবিরাজ টিলা এলাকায় চাঞ্চল্যকর এক চুরির ঘটনায় তোলপাড় পড়ে গেছে স্থানীয় মহলে। জানা গেছে, একই বাড়িতে ভাড়া থাকত দুইটি পৃথক পরিবার। সেই বাড়িরই এক ভাড়াটিয়া পরিবারের সদস্যের বিরুদ্ধে অপর ভাড়াটিয়া পরিবারের ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির গুরুতর অভিযোগ উঠেছে।

সূত্রে জানা গেছে, অভিযোগকারী জহর নম-এর পরিবারের ঘর থেকে চুরি হয়েছে মোট আট ভরি সোনা ও ৬০ হাজার টাকা নগদ। ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহের তীর যায় অপর ভাড়াটিয়া পরিবার, বিশেষত পাপাই নম নামক এক ব্যক্তির দিকে। সন্ধ্যার সময় জহর নম চুরির ঘটনা টের পান এবং নিজের উদ্যোগে পাপাই নম-কে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর পাপাই নম নিজেই টাকা চুরির বিষয়টি স্বীকার করে নেয়, যদিও স্বর্ণালংকার বিষয়ে তার বক্তব্য অস্পষ্ট।

ঘটনার খবর পেয়ে অরুন্ধতীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুরি যাওয়া সম্পত্তি উদ্ধারের চেষ্টা চলছে এবং পাপাই নমকে থানায় নিয়ে গিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top