News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সালেমা সাব-ডিভিশনের ডি.ডব্লিউ.এস দপ্তরে চোরের হানা
Image

সালেমা সাব-ডিভিশনের ডি.ডব্লিউ.এস দপ্তরে চোরের হানা

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ অক্টোবর :
চুরির ঘটনায় অতিষ্ঠ গোটা রাজ্যবাসী। প্রতিদিন রাজ্যের কোন না কোন জায়গায় চুরির ঘটনা ঘটেই চলেছে। বিদ্যালয় থেকে শুরু করে গৃহস্থের বাড়ি এমনকি অফিস চত্বর সব জায়গাতেই রাতের আঁধারে হানা দিচ্ছে চোরের দল। হানি হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পত্তির।

গতকাল গভীর রাতে কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা সাব-ডিভিশনের ডি.ডব্লিউ.এস দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গভীর রাতে অফিসের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চোর।
তবে অফিসের ভিতরে টাকা-পয়সা না পেয়ে চোরেরা গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে ফেলে। সকালে দপ্তরের পাম্প অপারেটর অফিসে এসে দরজা ভাঙা অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি এসডিও ও অন্যান্য কর্মচারীদের জানান। পরে ঘটনাটি সালেমা থানায় লিখিতভাবে জানানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অফিস ও সরকারি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top