News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধ্যযুগীয় বর্বরতার শিকার তিন সন্তানের জননী, মারধর করে চুল কেটে দিল পাষণ্ড স্বামী
Image

মধ্যযুগীয় বর্বরতার শিকার তিন সন্তানের জননী, মারধর করে চুল কেটে দিল পাষণ্ড স্বামী

সোনামুড়া, ১৫ অক্টোবরঃ
ধনপুর বিধানসভা এলাকায় ফের ঘটল মধ্যযুগীয় নৃশংসতা। যাত্রাপুর থানা এলাকার কাইচ্চাখলা এডিসি ভিলেজে এক গৃহবধূকে অমানবিকভাবে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় রীতিমতো তোলপাড় পুরো এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্ত গৃহবধূর নাম শাহানা আক্তার (৩০)। তার বাপের বাড়ি যাত্রাপুর থানার পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকায়। পিতা জামাল উদ্দিন ইতিমধ্যেই যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত জামাই জসিম মিয়ার বিরুদ্ধে।
ঘটনা ঘটেছে ১৫ই অক্টোবর সকালে। অভিযোগ অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী শাহানার উপর অমানবিক নির্যাতন চালায় জসিম মিয়া। বেধড়ক মারধরের ফলে অজ্ঞান হয়ে পড়েন শাহানা। এরপর ধারালো দা দিয়ে তার মাথার চুল কেটে ফেলে অভিযুক্ত স্বামী এবং বাড়ির অন্যান্য সদস্যদের সেই দৃশ্য দেখায় বলে জানা গেছে।
পরিস্থিতি দেখে প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে পড়ে। স্থানীয়রা গৃহবধূর বাপের বাড়িতে খবর পাঠায়। খবর পেয়ে শাহানার পিতা জামাল উদ্দিন ও আত্মীয়-স্বজনরা ছুটে এসে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তারা যাত্রাপুর থানায় গিয়ে নিরাপত্তার আবেদন জানিয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল শাহানা আক্তার ও জসিম মিয়ার। বিবাহের কিছুদিন পর থেকেই জসিম মিয়া শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। একাধিকবার জামাল উদ্দিন জামাইকে অর্থসাহায্য করলেও তার লোভ কমেনি। গত দুই বছর ধরে এক লক্ষ টাকা এনে দিতে চাপ সৃষ্টি করছিল জসিম, এবং টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীকে বেধড়ক মারধর করত বলে অভিযোগ।
এই ঘটনায় সমগ্র যাত্রাপুর এলাকায় নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার কর্মীদের দাবি, অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধনপুর বিধানসভা এলাকায় এমন অমানবিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত এই নৃশংস ঘটনার কিনারা করতে পারে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top