News Flash

Image

জিবি হাসপাতালের ৬৫তম প্রতিষ্ঠা দিবস পালন

আগরতলা, ১৪ অক্টোবর : আজ জিবি হাসপাতালের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা সরকার মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা ও রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন মিনা রানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে, মেডিকেল এডুকেশন-এর অধিকর্তা ডঃ এইচ.পি. শর্মা, আগরতলা সরকার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ অনুপ কুমার সাহা, জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডঃ নূপুর দেববর্মা, রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডঃ বিশ্বজিৎ দেববর্মা এবং জি.বি. হাসপাতালের ডেপুটি সুপার ডঃ কনক চৌধুরী।

অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বিধায়িকা মিনা রানী সরকার বলেন, ১৯৬১ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জি বি হাসপাতাল। আজ এই হাসপাতালের পরিকাঠামো ও সেবার মান ক্রমশ উন্নত হচ্ছে। আগামী দিনে সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আরও সম্মান ও সুনামের সঙ্গে এগিয়ে যাবে।

স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে জানান, আজই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জি.বি. হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দিল্লির এইমস-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জিবি হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আজ সাধারণ মানুষের কাছে এক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

তাছাড়া, জি.বি. হাসপাতালের ডেপুটি সুপার ডঃ কনক চৌধুরী বলেন, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতাল চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২৫০০ জন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। তাঁর কথায়, জিবি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আগামীদিনেও জিবি হাসপাতালের ঐতিহ্যকে এভাবে অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশাবাদী তিনি। এই অনুষ্ঠান ঘিরে হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top