News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশায় ধীর চলছিল শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, গতি বেশি থাকলে আরও প্রাণহানি ঘটতে পারত
Image

কুয়াশায় ধীর চলছিল শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, গতি বেশি থাকলে আরও প্রাণহানি ঘটতে পারত

কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): বিগত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে বিপর‌্যস্ত গোটা উত্তর ভারত| এই কুয়াশার কারণেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস| উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে অত্যন্ত ধীর গতিতে চলছিল শিয়ালদহ-আজমের এক্সপ্রেস| ট্রেনটির গতি বেশি থাকলে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন রেলের কর্তারা|
ৱুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তরপ্রদেশের কানপুর শহরের রুরা স্টেশনের কাছে লাইনচু্যত হয় ডাউন ১২৯৮৭ শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ১৫টি কামরা| রেল সূত্রের খবর, এই দুর্ঘটনায় এখনও পর‌্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন প্রায় ৪৮ জন যাত্রী| তাঁদের মধ্যে অন্তত ১২ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণেই লাইনচু্যত হয়েছে শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ১৫ টি কামরা| তবে, এই কুয়াশার কারণেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি| রেলের পদস্থ কর্তারা মনে করছেন, ট্রেনটির গতি বেশি থাকলে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারত| গোটা ঘটনার দিকে ব্যক্তিগতভাবে নজর রাখছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, কী কারণে ট্রেনটি লাইনচু্যত হল তা খুঁজে বের করা হবে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top