কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): বিগত কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত গোটা উত্তর ভারত| এই কুয়াশার কারণেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেস| উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে অত্যন্ত ধীর গতিতে চলছিল শিয়ালদহ-আজমের এক্সপ্রেস| ট্রেনটির গতি বেশি থাকলে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন রেলের কর্তারা|
ৱুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তরপ্রদেশের কানপুর শহরের রুরা স্টেশনের কাছে লাইনচু্যত হয় ডাউন ১২৯৮৭ শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ১৫টি কামরা| রেল সূত্রের খবর, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন প্রায় ৪৮ জন যাত্রী| তাঁদের মধ্যে অন্তত ১২ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| আহতদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণেই লাইনচু্যত হয়েছে শিয়ালদহ-আজমের সুপারফাস্ট এক্সপ্রেসের ১৫ টি কামরা| তবে, এই কুয়াশার কারণেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনটি| রেলের পদস্থ কর্তারা মনে করছেন, ট্রেনটির গতি বেশি থাকলে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারত| গোটা ঘটনার দিকে ব্যক্তিগতভাবে নজর রাখছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, কী কারণে ট্রেনটি লাইনচু্যত হল তা খুঁজে বের করা হবে|
কুয়াশায় ধীর চলছিল শিয়ালদহ-আজমের এক্সপ্রেস, গতি বেশি থাকলে আরও প্রাণহানি ঘটতে পারত
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















