News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তি, পড়ে রহস্যজনকভাবে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার
Image

মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তি, পড়ে রহস্যজনকভাবে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৩ অক্টোবর:
পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু হল ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রাধাগোবিন্দ দেবনাথ। জানা যায় গতকাল সন্ধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঘটনার বিবরণে জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর সিপিআই ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা রাধাগোবিন্দ দেবনাথ রবিবার দুপুরে চাম্পামুড়ার একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসলেও ওই ব্যক্তি বাড়িতে না ফেরায় পরিবার-পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সারারাত খুঁজেও ওই ব্যক্তিকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত আজ সকালে মৃতের ছেলে পুকুর এলাকায় তার বাবাকে খুঁজতে এলে পুকুরের মধ্যে তার বাবার মৃতদেহ ভেসে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্য সহ আশপাশ এলাকার জনগণ। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে ধুয়াশার সৃষ্টি হয়েছে।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top