News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তকে জেলা দায়রা আদালতে প্রেরণ
Image

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তকে জেলা দায়রা আদালতে প্রেরণ

আগরতলা, ১৩ অক্টোবর : উত্তর জেলার পানিসাগর এলাকায় সম্প্রতি ঘটে গেছে এক হৃদয়বিদারক এবং নৃশংস ঘটনা, যা না শুধুমাত্র রাজ্যবাসীকে, বরং সমগ্র সমাজকে স্তম্ভিত করেছে। নিজের ১৪ মাসের নাতনিকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত দাদুকে আজ ধর্মনগর জেলা দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান বিচারপতি অংশুমান দেববর্মা না থাকায় বিচারের দায়িত্বে ছিলেন বিচারপতি অভিজিৎ দে। ওই ঘটনার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর শিবু রঞ্জন দে তিনদিনের রিমান্ডের আবেদন জানায় আদালতে। তবে অভিযুক্ত জয়নাল উদ্দিনকে পানিসাগর থানার হাতে না তুলে দিয়ে তাকে ধর্মনগর থানাতেই রাখা হবে বলে পুলিশ সূত্রে খবর জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ১২ অক্টোবর পানিসাগর থানায় (মামলা নং ২০২৫পিএনএস০৪৭) একটি নৃশংস শিশুহত্যা মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও পোকসো আইনের অধীনে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে, ১১ অক্টোবর বিকেল প্রায় ৬টার সময় উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অন্তর্গত উত্তর পদ্মবিল এলাকার এক ব্যক্তি, যিনি নিহত ১৪ মাস বয়সী কন্যাশিশুটির মাতামহ, শিশুটিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরই শিশুটির নিথর দেহ পাওয়া যায় নিকটবর্তী কৃষিজমিতে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ঘটনার পরপরই উত্তর ত্রিপুরা জেলা পুলিশ বিশেষ দল গঠন করে অভিযুক্তকে ধরার অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় একই দিন সকালে আসাম রাজ্যের নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top