News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

আগরতলা, ১০ অক্টোবর : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবার সরব হয়েছে। শুক্রবার দিন এবিভিপির ছাত্রনেতারা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির নিকট একটি স্মারকলিপি প্রদান করে ফি বৃদ্ধির হার কমানোর জোর দাবি জানিয়েছেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি প্রদেশ সম্পাদক শ্রদ্ধেয় গৌরব দাস, প্রদেশ মিডিয়া সংযোজক কৌশিক দেবনাথ ও প্রদেশের অন্যান্য নেতৃত্ববৃন্দ। স্মারকলিপিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। এজন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিয়ে ফি হ্রাসের ব্যবস্থা করতে হবে।

ছাত্র নেতারা স্মারকলিপিতে উল্লেখ করেন, “শিক্ষা সকলের অধিকার, আর অর্থের কারণে শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়া মোটেও কাম্য নয়। তাই পরীক্ষা ফি বৃদ্ধি দ্রুত পুনর্বিবেচনার দাবি আমরা জানাচ্ছি।”

শুধুমাত্র এবিভিপিই নয়, আজ অন্যান্য ছাত্র সংগঠন যেমন বাম ছাত্র সংঘ এবং ন্যাশনাল স্টুডেন্টস’ ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

শিক্ষার্থীদের মাঝে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা আছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই বিষয়টি শিক্ষার অধিকার ও সামাজিক ন্যায়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় আগামী দিনে এর প্রতি জোরদার আন্দোলনের সম্ভাবনা প্রকাশ করছে।

Releated Posts

কদমতলায় গভীর রাতে আগর গাছ চুরি, থানায় অভিযোগে ক্ষোভ স্থানীয়দের

কদমতলা, ১৬ এপ্রিল: ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কদমতলা এলাকায়। গভীর রাতে বাগান থেকে বহু মূল্যের আগর গাছ…

ByByReshmi Debnath Apr 16, 2026

কমলপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কমলপুর, ১৬ এপ্রিল: স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন চার সন্তানের…

ByByReshmi Debnath Apr 16, 2026

জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় জলজট ও দূষণে নাজেহাল পথচারী, সংস্কারের দাবিতে ক্ষোভ

আগরতলা, ১৬ এপ্রিল: রাজধানীর জিবি হাসপাতাল সংলগ্ন রাস্তায় দীর্ঘদিনের জলজট ও নিকাশি সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Apr 16, 2026

এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বিলোনিয়ায় প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

বিলোনিয়া, ১৬ এপ্রিল: আগামীকাল স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা…

ByByReshmi Debnath Apr 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top