News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ই- রিক্সা চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির
Image

ই- রিক্সা চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ১০ অক্টোবর:
ব্যাটারি চালিত ই- রিক্সা চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুমন সরকার(৩৫)। মৃত ব্যক্তির বাড়ি আগরতলা রাজনগর এলাকায়।

জানা যায় প্রতিদিনকার মতো আজ সকালেও ই- রিক্সা নিয়ে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। দুপুরে বাড়িতে খাবার খেতে এসে ইরিক্সাটি চার্জে বসাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পরিবার-পরিজনেরা তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তির এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী আগরতলা পশ্চিম মহিলা থানায় কর্মরত বলে জানা গেছে। ওই ব্যক্তির অকাল প্রয়ানে শোকস্তব্ধ তার গোটা পরিবার।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top