News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় লোকালয়ে বিষধর সাপ উদ্ধার — বনকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন
Image

তেলিয়ামুড়ায় লোকালয়ে বিষধর সাপ উদ্ধার — বনকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ অক্টোবর:
তেলিয়ামুড়া মহকুমার করইলং শান্তিপাড়া এলাকায় শুক্রবার সকালে এক বিশাল আকৃতির বিষধর সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বনদপ্তরের বিলম্বিত উপস্থিতি এবং উদ্ধারকারী কর্মীদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার সময় এলাকায় একটি বড়সড় কালো রঙের সাপ দেখা যায়। কেউ বলছেন এটি কিং কোবরা, আবার কেউ দাবি করছেন এটি কালপাঁক প্রজাতির সাপ হতে পারে। সাপটিকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি তেলিয়ামুড়া বনদপ্তরে জানায়।
তবে অভিযোগ, বনদপ্তরের কর্মীরা খবর পাওয়ার প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান। সেই সময়ে এলাকাবাসীরা নিজেরাই সাপটিকে নজরে রাখেন এবং আশপাশে ভিড় নিয়ন্ত্রণে রাখেন। পরে বনকর্মীরা স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন।
যদিও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত বনকর্মী উদ্ধার করা সাপটির প্রজাতি নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেননি। প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীর কাছ থেকে এমন অস্পষ্ট জবাব পাওয়ায় উপস্থিত সকলের মধ্যেই গুঞ্জন শুরু হয়।
স্থানীয়রা বনদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, খবর পাওয়ার পরও এত দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো এবং সাপটির পরিচয় সম্পর্কে অজ্ঞতা — বন বিভাগের পেশাগত দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
অবশেষে বনকর্মীরা বিশাল আকারের ওই বিষধর সাপটিকে নিরাপদে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান। তবে এই ঘটনার পর এলাকায় বন বিভাগের তৎপরতা ও দায়িত্ববোধ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top