News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় পারিবারিক বিবাদের জেরে একব্যক্তির হাতে আক্রান্ত তার স্ত্রী ও পুত্রবধূ, আশঙ্কাজনক অবস্থায় দু’জন
Image

সোনামুড়ায় পারিবারিক বিবাদের জেরে একব্যক্তির হাতে আক্রান্ত তার স্ত্রী ও পুত্রবধূ, আশঙ্কাজনক অবস্থায় দু’জন

সোনামুড়া, ৯ অক্টোবর : আবারও সামাজিক অবক্ষয়ের এক নগ্ন চিত্র উঠে এল সোনামুড়া মহকুমা থেকে। পশ্চিম দুর্লভ নারায়ন আমলকীমুড়া এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শ্বশুরের হাতে গুরুতরভাবে আহত হলেন এক স্ত্রী ও তার পুত্রবধূ।

সূত্রের খবর, অভিযুক্ত নুরুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে তার স্ত্রী খুসনেহারা বেগম এবং পুত্রবধূ সালমা আক্তারকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দু’জনেই।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের আশঙ্কাজনক অবস্থার কারণে প্রাথমিক চিকিৎসার পর আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরুল ইসলাম পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top