News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাগল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই, তুলে দেওয়া হয় পুলিশের হাতে
Image

ছাগল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই, তুলে দেওয়া হয় পুলিশের হাতে

বিশ্রামগঞ্জ, ৯ অক্টোবর : ছাগল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বলেরো মালবাহী গাড়ি নিয়ে দুই যুবক ছাগল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় এলাকাবাসীর নজরে পড়ে ঘটনাটি। তারা দেখতে পান, ওই দুই যুবক দেওয়ান বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের জঙ্গল থেকে দুটি ছাগল গাড়িতে তুলে নিচ্ছে। সঙ্গে সঙ্গে সন্দেহভাজনদের ধরে ফেলে স্থানীয়রা এবং শুরু হয় বিক্ষোভ ও উত্তেজনা। পরে দুই যুবককে গণধোলাই দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।

অভিযুক্ত দুই যুবকের নাম মরম আলী ও জসীম উদ্দিন। তাদের মধ্যে একজনের বাড়ি সোনামুড়া এলাকায়, অন্যজনের মেলাঘরে বলে জানা গেছে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি তদন্তাধীন এবং চুরির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top