স্বর্ণ পাচারকাণ্ডে সুলেমান হোসেন হত্যাকান্ডে বাকি অভিযুক্তের গ্রেফতারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

সোনামুড়া, ৯ অক্টোবর:
স্বর্ণ পাচারকে কেন্দ্র করে সুলেমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার সঙ্গে দেখা করেন এন.সি. নগর এলাকার একদল ক্ষুব্ধ বাসিন্দা।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে স্বর্ণ পাচার নিয়ে বিবাদের জেরে খুন হন সুলেমান হোসেন। ঘটনায় মূল অভিযুক্ত রুকসানা বেগমকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তবে, অভিযোগ রয়েছে যে, এই হত্যাকাণ্ডে আরও সাতজন ব্যক্তি জড়িত থাকলেও তাঁদের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।
এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘ এক মাস কেটে গেলেও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে সমস্ত অপরাধীদের গ্রেফতার করা হোক, যাতে নিহতের পরিবার ন্যায়বিচার পায় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসে।