News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪৮ ঘন্টার মাথায় প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বঙ্গ নেতৃত্বদের উপস্থিতিতে এফআইআর দায়ের
Image

৪৮ ঘন্টার মাথায় প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বঙ্গ নেতৃত্বদের উপস্থিতিতে এফআইআর দায়ের

আগরতলা, ৯ অক্টোবর:
৪৮ ঘন্টার মাথায় প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আজ এনসিসি থানায় অতিরিক্ত পুলিশ সুপারের নিকট এফআইআর জমা করেছেন বঙ্গ তৃনমূল নেতৃত্বরা। পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা।

উল্লেখ্য, উত্তরবঙ্গে বিজেপি সাংসদ ও বিধায়ক আক্রমণের পর রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই গতকাল রাজ্যে এসেছেন ৬ সদস্যের তৃণমূল এক প্রতিনিধি দল। এদিন দফায় দফায় বেশ কয়েকবার তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

আজ এনসিসি থানায় অতিরিক্ত পুলিশ সুপারের নিকট এফআইআর জমা দিয়েছেন। পাশাপাশি বঙ্গ নেতৃত্বরা এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিন এফআইআর দায়ের করে বঙ্গ তৃনমূল নেতা কুণাল ঘোষ বলেন, উত্তরবঙ্গের ঘটনায় কোনোভাবেই তৃনমূল কংগ্রেস জড়িত নয়, এই ঘটনাকে তৃনমূল সমর্থনও করেনা, মুখ্যমন্ত্রী নিজে আহতদের দেখতে গেছেন, কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যালয় আক্রান্ত হওয়ার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ স্বতপ্রণোদিত মামলা নিতে পারলেও কোনো উদ্যোগ গ্রহন করেনি। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও কাউকে আটক করা হয়নি।

পুলিশের সাথে বৈঠকে সুদীপ রাহা বলেন, নাগরাকাটা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে বাংলা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এখানে এখনো একজন গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, ত্রিপুরা সফরকালে অভিষেক ব্যানার্জির কনভয়ের উপর হামলার ঘটনায় ৪ বছরেরও বেশি সময় ধরে পুলিশ কোনও গ্রেপ্তার করেনি।

সাংসদ সুস্মিতা দেব বলেন, সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার বিজেপি মুখপাত্র প্রকাশ্যে স্বীকার করেছেন যে তারা আমাদের আগরতলা পার্টি অফিসে এআইটিসি পোস্টার এবং ব্যানার ভাঙচুর করছেন। তবুও এখনো পর্যন্ত কেন কাউকে গ্রেপ্তার করা হয়নি তার প্রশ্ন তোলেন বঙ্গ নেতৃত্বরা। তারা শাসক দলের সমর্থিত বলেই কি তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন তোলেন বঙ্গ নেতৃত্বগণ। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে আদালতের দ্বারস্থ হবেন নেতৃত্বগণ।

উল্লেখ্য, তৃনমূল কংগ্রেসের ধলাই জেলা সভাপতি সুমন দে – র স্বাক্ষরিত ৮ জনের বিরুদ্ধে একটি এফআইআর জমা করা হয়েছে এদিন। ঝন্টু সাহা, নকুল দেবনাথ, কানাই সাহা, রামু সাহা, প্রেমচাঁদ পাল, সুমন গাঙ্গুলি, অজয় দাস ও রামু দাস সহ বিজেপি কর্মী সমর্থক যারা ওই বিক্ষোভে সামিল ছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top