News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া ১১টি মোবাইল, স্কুটার ও নগদ অর্থ উদ্ধার, গ্রেফতার চার
Image

চুরি যাওয়া ১১টি মোবাইল, স্কুটার ও নগদ অর্থ উদ্ধার, গ্রেফতার চার

আগরতলা, ৯ অক্টোবর: সম্প্রতি সংঘটিত চুরির ঘটনার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বাড়ির মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায় ১১টি মোবাইল, নগদ অর্থ এবং একটি স্কুটার সহ চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পশ্চিম আগরতলা থানার ওসি সাংবাদিক সম্মেলনে বলেন, কয়েকদিন আগে ভাটি অভয়নগরস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বাদল চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর বাড়ির ভিতরে ঢুকে মোবাইল এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই বাড়িট মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ প্রশাসন। পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি সূত্র ধরে এগোতে থাকে। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া প্রায় ১১টি দামি মোবাইল ফোন এবং প্রায় ৫ হাজার টাকার নগদ অর্থ সহ একটি স্কুটার উদ্ধার করে। তারা ওই স্কুটারটি ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরি করত। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top