News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে চুরির ঘটনা, প্রধান শিক্ষকের রুম সহ তিনটি কক্ষে তছনছ, তদন্তে পুলিশ
Image

বিদ্যালয়ে চুরির ঘটনা, প্রধান শিক্ষকের রুম সহ তিনটি কক্ষে তছনছ, তদন্তে পুলিশ

আগরতলা, ৯ অক্টোবর: বৃহস্পতিবার সকালে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে আসে। বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা প্রতিদিনের মতো স্কুলে এসে দেখেন, প্রিন্সিপালের কক্ষ সহ মোট তিনটি কক্ষের দরজা খোলা অবস্থায় রয়েছে।

কক্ষে প্রবেশ করতেই দেখা যায়, ভিতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র, ফাইল এবং অন্যান্য সামগ্রী এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতে স্পষ্ট হয়, কেউ বা কারা বিদ্যালয়ে ঢুকে নথিপত্র তল্লাশি চালিয়েছে কিংবা কোনো কিছু চুরি করার চেষ্টা করেছে।

ঘটনাটি চাক্ষুষ করার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ তেলিয়ামুড়া থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি বা অনুপ্রবেশের পেছনে কী উদ্দেশ্য ছিল তা এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গুরুত্বপূর্ণ নথি বা তথ্য চুরির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

এই ঘটনার পর বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top