News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
Image

সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: সোশ্যাল মিডিয়ায় অপমানজনক ও ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ। অভিযোগকারীর দাবি, নীলাঞ্জন দাস (বিপ্লব) নামের এক ব্যক্তি জাতীয় সংগীতকে বিকৃত করে এবং সমাজবিরোধী উদ্দেশ্যে তা প্রচার করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা করেছেন এবং জাতীয় সংগীত বিকৃত করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভের সঞ্চার ঘটিয়েছেন। এমন কর্মকাণ্ডে জাতীয় সংহতি বিনষ্ট হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫ (ধর্মীয় অনুভূতিতে আঘাত), ৫০৫ (সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা) ও ৫০৯ (মহিলাদের মর্যাদা হানি) ধারায় মামলা রুজুর দাবি জানিয়েছেন।
তিনি পশ্চিম আগরতলা থানার ওসির নিকট আবেদন করে অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top