News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জন্মদিন নিয়ে তর্জা, ভাবাবেগে ভাসলেন বিধায়িকা
Image

জন্মদিন নিয়ে তর্জা, ভাবাবেগে ভাসলেন বিধায়িকা

আগরতলা, ৯ অক্টোবর: জন্মদিন নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে ভাবাবেগে ভাসলেন বিধায়িকা বিরবাঁহা হাঁসদা। কারণ, আমি তো আদিবাসী, তাই আদিবাসীদের কেক খাওয়া বারণ রয়েছে। বিজেপি তাঁর সরল আচরণকেই বিতর্কিত ভিডিওর মাধ্যমে অপমানের অস্ত্রে পরিণত করেছে।

ঘটনার সূত্রপাত বিরবাঁহার জন্মদিনকে কেন্দ্র করে। প্রদেশ বিজেপির তরফে সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখা হয় “মাননীয়া বিধায়িকা বিরবাঁহা হাঁসদা দিদিকে প্রথমত বিজেপি ত্রিপুরার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি জন্মদিন উৎযাপনের জন্য ত্রিপুরায় এসেছেন জেনে আমরা আনন্দিত। জানলে ত্রিপুরার বহু পর্যটন কেন্দ্রের মধ্যে কোনো একটিতে আপনার জন্মদিন উদ্‌যাপনের ব্যবস্থা করতাম।

এই পোস্ট ঘিরেই বিতর্ক। তৃণমূলের দাবি, এটিই আসলে পরোক্ষ কটাক্ষ। আর সেই সুরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা বলেন, তাঁর জন্মদিন উপলক্ষ্যে দমদম বিমানবন্দরে সহকর্মীদের কেক খাইয়ে মিষ্টিমুখ করিয়েছিলেন তিনি। নিজেদের দোষ ঢাকতে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে কুৎসা ছড়ানো অপচেষ্টা করে গেরুয়া শিবির।সরল আচরণকেই বিতর্কিত ভিডিওর মাধ্যমে অপমানের অস্ত্রে পরিণত করেছে বিজেপি

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন দলীয় কার্যালয়ে পালিত হলে কেউ প্রশ্ন তোলে না। কারণ তিনি আদিবাসী নন। কিন্তু আমি তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমাদের ধর্মে কেক খাওয়া বারণ রয়েছে। আদিবাসীবিরোধী বিজেপি এই ভিডিওকে প্রচার করে আমার সম্মানহানি করেছে। এটি শুধু একজন মন্ত্রীর প্রতি অসম্মান নয়, বরং গোটা আদিবাসী সমাজের প্রতি অবমাননার সমান।

তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি আমার মতো আদিবাসী নেতাদের “পায়ের নিচে পিষে ফেলার মতো শিশু” বলে মন্তব্য করেছিলেন। তৃণমূলের মতে, এই মন্তব্য বিজেপির আদিবাসীবিরোধী মানসিকতার প্রকট উদাহরণ।

এখানেই না থেমে তিনি কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন, একজন মহিলার জন্মদিনে কেক খাওয়ানো নিয়ে যারা নোংরামি করে, তারা কখনো বাংলাকে দখল করতে পারবে না। আদিবাসীদের অপমান করে কেউ ক্ষমতায় আসতে পারে না।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top