News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় নিউ স্টার ক্লাবের বড় বাজেট কালীপূজা, ভূটানি বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ, রাজ্য-রাজ্যের বাইরের শিল্পীদের মেলবন্ধন
Image

তেলিয়ামুড়ায় নিউ স্টার ক্লাবের বড় বাজেট কালীপূজা, ভূটানি বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ, রাজ্য-রাজ্যের বাইরের শিল্পীদের মেলবন্ধন

আগরতলা, ৯ অক্টোবর: বরাবর তেলিয়ামুড়াতে গোটা খোয়াই জেলার মধ্যে শ্যামা মায়ের আরাধনায় বিশেষ ছাপ রেখে চলেছে নিউ স্টার ক্লাব। বলতে দ্বিধা নেই, গোটা রাজ্যের মধ্যে যে কয়েকটা পূজা উদ্যোক্তারা কালী পূজাকে সামনে রেখে বিগ বাজেটের ব্যাবস্থাপনা সামনে রাখেন তার মধ্যে অন্যতম হচ্ছে তেলিয়ামুড়ার নিউ স্টার ক্লাব।

এবছর চৌদ্দ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে ভূটানের বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা সহ বহিঃ রাজ্যের শিল্পী দ্বারা আলোক মালায় গোটা এলাকাকে সাজিয়ে তোলার জন্য প্রস্তুতি শুরু হয়েছে ক্লাবের। বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের পূজো প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করলেন।

এই পর্বে ক্লাবের তরফ থেকে গোটা রাজ্যবাসীকে দীপাবলীর আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি আশা প্রকাশ করা হয়েছে এবছরও সকলের সহযোগিতায় তাদের এই পূজা আয়োজন সার্বিক সাফল্য মন্ডিত হবে।

পাশাপাশি নিউ স্টার ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় এবং বহিঃ রাজ্যের শিল্পীদের মেলবন্ধনে এবারের গোটা আয়োজন সাজিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। বরাবরের মতো এবারও নিউস্টার ক্লাব শ্যামা মায়ের আরাধনাকে সামনে রেখে তেলিয়ামুড়া সহ গোটা জেলার মধ্যে যে আলোড়ন তৈরি করতে চলেছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top