News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় বিজেপি–সিপিএম মুখোমুখি: উত্তেজনার মাঝে সিপিএমের কর্মসূচি ভেস্তে গেল বিজেপির ধন্যবাদ র‍্যালির চাপে
Image

কদমতলায় বিজেপি–সিপিএম মুখোমুখি: উত্তেজনার মাঝে সিপিএমের কর্মসূচি ভেস্তে গেল বিজেপির ধন্যবাদ র‍্যালির চাপে

কদমতলা, ৮ অক্টোবর : সম্মুখ সমরে বিজেপি- সিপিএম। বিজেপির হুঁশিয়ারীতে পিছু হটলো সিপিএম। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় বুধবার সকালে চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। শাসক দল বিজেপির হুঙ্কারে কার্যত মাঝপথে কর্মসূচি ছেড়ে পিছু হটতে বাধ্য হয় ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআই(এম)।

কদমতলা ব্লকের সামনে কালাগাঙ্গের পাড়ের জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে এদিন সকালে পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল সিপিআই(এম)। নির্ধারিত সময় অনুযায়ী সকাল প্রায় ১০টার দিকে রাজ্য সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন ও জহরুল হকের নেতৃত্বে কর্মী-সমর্থকরা ব্লকের সামনে সমবেত হন।অন্যদিকে একই সময়ে শাসক বিজেপি দলের তরফে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে “ধন্যবাদ র‍্যালি”-র আয়োজন করা হয়। ফলে এলাকায় দুই দলের কর্মসূচি একসঙ্গে পড়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। এসময় সিপিআই(এম)-এর কর্মীরা অবরোধে বসার আগেই পিছন দিক থেকে বিজেপির ধন্যবাদ র‍্যালি এগিয়ে আসে।

পরিস্থিতি ঘোলাটে হতে দেখে সিপিআই(এম) নেতৃত্ব দ্রুত ঘটনাস্থল ছেড়ে কদমতলা বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বিজেপির জেলা সভাপতি কাজল দাস, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ ও বিদ্যাভূষণ দাসের নেতৃত্বে র‍্যালিটি বাজার অভিমুখে এগিয়ে যেতে চাইলে পুলিশ, টিএসআর ও আধাসামরিক বাহিনী ব্যারিকেড দিলেও তা কার্যত ব্যর্থ হয়।

পরে র‍্যালিটি সিপিআই(এম)-এর কার্যালয়ের সামনে পৌঁছলে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। তবে উপস্থিত পুলিশ ও আধাসামরিক বাহিনীর তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এসময় বিজেপি কর্মীরা সিপিআই(এম)-এর উদ্দেশে একের পর এক স্লোগান দিতে শুরু করেন এবং দশ মিনিটের মধ্যে স্থান ত্যাগের হুঁশিয়ারি দেন। শেষ পর্যন্ত চাপের মুখে কার্যত পিছু হটতে বাধ্য হন সিপিআই(এম)-এর কর্মীরা।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top